তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতা আগামীর বাংলাদেশ গড়বে: সারজিস

সময়ের আলো অনলাইন

জাতীয়

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে।শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে মহান

2025-02-21T08:33:37+00:00
2025-02-21T08:33:37+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতা আগামীর বাংলাদেশ গড়বে: সারজিস
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৩ এএম 
তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতা আগামীর বাংলাদেশ গড়বে: সারজিস
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, “আমরা বিশ্বাস করি ৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা। এ বাংলাদেশের ২৪ এর স্পিরিটকে ধারণ করে ৫২ ও ৭১ দ্বারা উজ্জীবিত হয়ে তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে। এটাই হচ্ছে আমাদের আজকের শপথ। জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবসে আমরা পুষ্পস্তবক অর্পন করেছি।”


তিনি আরও বলেন, “আমরা মনে করি ১৯৫২ সালে আমাদের পূর্বসূরীরা রাজপথে ভাষার দাবিতে নেমেছিল। তাদের বাধা দেওয়া হয়েছিল, প্রতিরোধ করা হয়েছিল। ১৪৪ ধারা জারি করা হয়েছিল।’’

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘‘যৌক্তিক দাবিতে লড়াই করা যখন আমাদের রক্তে তখন জীবন দিয়ে আমরা আমাদের ভাষার দাবি আদায় করে নিয়েছি। একইভাবে ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র-জনতা যোগ হয়ে রাজপথে নেমেছে, তখন আবারও আমাদের বাধা দেওয়া হয়েছে। আমাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে। যৌক্তিক দাবিতে আমাদের গর্বিত উত্তরসূরীদের মতো আমরা আবারও রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি। খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করে নিয়েছি।”


  বিষয়:   জাতীয় নাগরিক কমিটি  সারজিস আলম  মহান শহিদ দিবস  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: