ইমাম ও মুয়াজ্জিন নিচ্ছে ইসলামিক ফাউন্ডেশন

সময়ের আলো অনলাইন

বিবিধ

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির অধীনে মাদারীপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের

2025-02-22T14:26:43+00:00
2025-02-22T14:26:43+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
বিবিধ
ইমাম ও মুয়াজ্জিন নিচ্ছে ইসলামিক ফাউন্ডেশন
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২৬ পিএম   (ভিজিট : ১৯২২)
ইমাম ও মুয়াজ্জিন নিচ্ছে ইসলামিক ফাউন্ডেশন
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির অধীনে মাদারীপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। দেশের যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: পেশ ইমাম।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির কামিল ডিগ্রি/দাওরায়ে হাদিস পাস। কোনো প্রতিষ্ঠানে খতিব, মুফতি বা মুহাদ্দিস হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

বেতন: ১৫,০০০ টাকা।

পদের নাম: মুয়াজ্জিন।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির আলিম অথবা সমমানের কওমি পাস। স্বীকৃত বোর্ড/প্রতিষ্ঠান থেকে সনদধারী। সংশ্লিষ্ট ক্ষেত্রে/মুয়াজ্জিন হিসেবে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১০,০০০ টাকা।


পদের নাম: খাদিম।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির আলিম অথবা সমমানের কওমি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন স্বীকৃত বোর্ড/প্রতিষ্ঠান থেকে সনদধারী। সংশ্লিষ্ট ক্ষেত্রে/খাদিম হিসেবে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৭,৫৩০ টাকা।

পদের নাম: নিরাপত্তা প্রহরী।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা দাখিল পাস বা সমমান উত্তীর্ণ (প্রয়োজনে ৮ম শ্রেণি পাস বিবেচ্য হবে)।

বেতন: ৬,৫০০ টাকা।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের ‘উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, মাদারীপুর, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মাদারীপুর’ বরাবর আবেদনপত্র সরাসরি/ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২৫। সূত্র: বিজ্ঞপ্তি




  বিষয়:   ইসলামিক ফাউন্ডেশন  নিয়োগ বিজ্ঞপ্তি  চাকরি  চাকরির খবর 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: