‘সাংবাদিক নেতারা ক্ষমতাসীনদের সঙ্গে মিলে রোজগারের চেষ্টা করেছেন’

জাতীয়

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করে বলেছেন, সাংবাদিক নেতারা ক্ষমতাসীনদের সঙ্গে মিলে আয়-রোজগারের চেষ্টা করেছেন। তিনি বলেন, অনেকে

2025-02-22T14:55:40+00:00
2025-02-22T14:55:40+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
‘সাংবাদিক নেতারা ক্ষমতাসীনদের সঙ্গে মিলে রোজগারের চেষ্টা করেছেন’
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৫৫ পিএম 
‘সাংবাদিক নেতারা ক্ষমতাসীনদের সঙ্গে মিলে রোজগারের চেষ্টা করেছেন’
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করে বলেছেন, সাংবাদিক নেতারা ক্ষমতাসীনদের সঙ্গে মিলে আয়-রোজগারের চেষ্টা করেছেন। তিনি বলেন, অনেকে সাংবাদিকদের নেতা হয়েছেন কিন্তু তারা সাংবাদিকদের কল্যাণে কতটা কাজ করেছেন তা জাতি দেখেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রখ্যাত সাংবাদিক মরহুম মাহফুজ উল্লাহর মরণোত্তর একুশে পদক প্রাপ্তি অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, মাহফুজ উল্লাহ বাংলাদেশের সাংবাদিকতায় অনন্য। মাহফুজ উল্লাহ ভাই যে শ্রম দিয়েছেন, যেই সময়ে খালেদা জিয়ার বক্তব্য ছাপার কারণে বিএনপির অ্যাক্টিভিস্টদের অ্যারেস্ট করা হয়েছে। উনি খালেদা জিয়ার জীবনের সেই সময়ে লিখেছেন। খালেদা জিয়া আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন বলে মন্তব্যও করেছিলেন। তার সেই দূরদর্শিতা ছিল। তবে তিনি সেটা দেখে যেতে পারেননি।

তিনি আরও বলেন, বাংলাদেশে আমরা ফলস হিরোদের ওয়ার্কশপ করি, ফলস হিরো খুঁজি। প্রকৃতপক্ষে মাহফুজ উল্লাহ ভাইরা ছিলো হিরো। ওনাদের লেখা আমাদের সারাজীবন পথ নির্দেশনা দিবে। তার বিচিত্রা লেখা ওনার সাংবাদিকতার লেখা এবং তার টকশোতে আমরা যা এখনো পাই, যে কোনো ইয়াং সাংবাদিকের জন্য নির্দেশক। বাংলাদেশে আরও অনেক মাহফুজুল্লাহ দরকার।


  বিষয়:   সাংবাদিক  নেতা  ক্ষমতাসীন  আয় রোজগার  শফিকুল আলম 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: