রমজানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করবে র‍্যাব

সময়ের আলো অনলাইন

জাতীয়

র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, চাঁদাবাজি বন্ধ হওয়ায় বেড়েছে চুরি, ডাকাতি ও ছিনতাই। রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ

2025-02-23T13:50:07+00:00
2025-02-23T13:50:07+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
রমজানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করবে র‍্যাব
সময়ের আলো অনলাইন
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫০ পিএম 
রমজানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করবে র‍্যাব
র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, চাঁদাবাজি বন্ধ হওয়ায় বেড়েছে চুরি, ডাকাতি ও ছিনতাই। রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে তবে র‍্যাব আপ্রাণ চেষ্টা করছে এসব অপরাধ দমনের জন্য। বেশ কিছু ছিনতাইকারী ইতোমধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‍্যাব। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর মাতুয়াইলে র‍্যাবের টহল কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ কে এম শহিদুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে কতিপয় দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজিসহ সাধারণ মানুষের ওপর নৃশংস কায়দায় হামলা ও আক্রমণ চালাচ্ছে। এসব অপরাধ দমনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র‌্যাব ফোর্সও দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করছে।

তিনি আরও বলেন, ছিনতাই পরিস্থিতি আশানুরূপ পর্যায়ে নিয়ন্ত্রণ রাখতে পারিনি। তবে চেষ্টা চলমান আছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সারা দেশে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখা হবে। এরইমধ্যে র‌্যাবের সব ব্যাটালিয়ন তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট প্যাট্রোলিং পরিচালনা করছে। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিরতিহীনভাবে অতিরিক্ত টহল মোতায়েনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


র‍্যাব মহাপরিচালক বলেন, অনেক ছিনতাইকারী জামিনে বের হয়ে ফের ছিনতাই করছে। দেশব্যাপী বিভিন্ন জায়গায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে চেকপোস্ট স্থাপন করে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সব মেট্রোপলিটন শহর ও গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রয়োজনীয় সংখ্যক ফোর্স রিজার্ভ রাখা হয়েছে।

র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান জানান, গত ১০ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত রাজধানী থেকে ৪০ জন, ময়মনসিংহে ২৫ জন, রাজশাহী থেকে ২৪ জন, সিলেট থেকে ১৭ জন, নারায়ণগঞ্জ থেকে ১৫ জনসহ মোট ১৮০ জন আসামিকে গ্রেপ্তার এবং অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। 

এছাড়া সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে র‌্যাবের গোয়েন্দা নজরদারিসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।


  বিষয়:   রমজান  আইনশৃঙ্খলা পরিস্থিতি  র‍্যাব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: