পাল্টে গেল বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম

সময়ের আলো অনলাইন

জাতীয়

ক্ষমতার পালাবদলের পর বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তনের ধারাবাহিকতায় এবার বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে ‘যমুনা সেতু’ এবং বঙ্গবন্ধু

2025-02-26T22:40:29+00:00
2025-02-26T23:06:32+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
পাল্টে গেল বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪০ পিএম  আপডেট: ২৬.০২.২০২৫ ১১:০৬ পিএম
পাল্টে গেল বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম
ক্ষমতার পালাবদলের পর বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তনের ধারাবাহিকতায় এবার বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে ‘যমুনা সেতু’ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম ‘কর্ণফুলী টানেল’ করেছে সরকার।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ বুধবার (২৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। সেতু বিভাগের যুগ্ম সচিব মো. তবিবুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

১৯৯৮ সালের ২৩ জুন চালু হয় বঙ্গবন্ধু সেতু। যমুনা নদীর ওপর নির্মিত এই সেতুকে অনেকে যমুনা সেতু বলেন। প্রথমদিকে গুগল ম্যাপেও যমুনা সেতু লেখা ছিল। পরে গুগল ম্যাপে এটিকে বঙ্গবন্ধু সেতু নামকরণ করা হয়।


চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ২০২৩ সালের ২৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করেন।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন সরকারি স্থাপনার নাম পরিবর্তনের হিড়িক পড়ে যায়।

এ ধারাবাহিকতায় যোগাযোগ খাতের দেশের দুই বড় স্থাপনা বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম পরিবর্তন করা হলো।


  বিষয়:   বঙ্গবন্ধু সেতু  কর্ণফুলী টানেল  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল  নাম পরিবর্তন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: