জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার পাবে ৩০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

২৪-এর গণঅভ্যুত্থানে নিহতরা ‘জুলাই শহীদ’ ও আহতদের ‘জুলাই যোদ্ধা’ নামে স্বীকৃতি পেয়েছেন। এছাড়া শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা এবং

2025-02-27T18:49:30+00:00
2025-02-27T18:49:30+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার পাবে ৩০ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৯ পিএম 
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার পাবে ৩০ লাখ টাকা
২৪-এর গণঅভ্যুত্থানে নিহতরা ‘জুলাই শহীদ’ ও আহতদের ‘জুলাই যোদ্ধা’ নামে স্বীকৃতি পেয়েছেন। এছাড়া শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা এবং মাসে ২০ হাজার করে ভাতা পেতে পারেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম জানান, গত ৯ ও ২৪ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।

শফিকুল আলম বলেন, ইতোমধ্যে জুলাইয়ের ৮৩৪ জন শহীদের তালিকা গেজেটে প্রকাশ করা হয়েছে। শহীদ হওয়ার প্রত্যেকটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা পাবেন। এর মধ্যে ২০২৪-২০২৫ অর্থ বছরে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ টাকা, ২০২৫-২০২৬ অর্থ বছরে জুলাই ২০২৫ জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে বাকি ২০ লাখ টাকা দেওয়া হবে। এছাড়াও শহীদ পরিবারকে প্রতিমাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের এ, বি ও সি ক্যাটাগরি করে আর্থিক সহায়তা করা হবে। ‘এ’ ক্যাটাগরিতে ৪৯৩ জন, ‘বি’ ক্যাটাগরিতে ৯০৮ জন ও ‘সি’ ক্যাটাগরিতে ১০ হাজার ৬৪৮ জন রয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ।


  বিষয়:   গণঅভ্যুত্থান  জুলাই শহীদ  জুলাই যোদ্ধা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: