উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন অধ্যাপক সি আর আবরার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক সি আর আবরার। মঙ্গলবার (৪ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস

2025-03-04T16:01:19+00:00
2025-03-04T16:11:30+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন অধ্যাপক সি আর আবরার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৪:০১ পিএম  আপডেট: ০৪.০৩.২০২৫ ৪:১১ পিএম
উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন অধ্যাপক সি আর আবরার
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক সি আর আবরার। মঙ্গলবার (৪ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।  

প্রেস সচিব জানান, আগামীকাল (বুধবার ৫ মার্চ) সকালে বঙ্গভবনে তার শপথগ্রহণ অনুষ্ঠান হবে। তিনি সম্ভবত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন।


তিনি আরও বলেন, ‘অধ্যাপক সি আর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নামকরা শিক্ষক। বুধবার উনি শপথ নেবেন। প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই বলছিলেন, উনি একসঙ্গে দুটি মন্ত্রণালয়ের কাজ করতে পারছেন না। যেহেতু উনি অ্যাডভান্সড স্টেজে, প্ল্যানিং মিনিস্ট্রিতে অনেক বড় দায়িত্ব ওনার। এজন্য অধ্যাপক সি আর আবরার যুক্ত হচ্ছে উপদেষ্টা পরিষদে।’

বর্তমান শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এই মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করে আসছেন।


  বিষয়:   অন্তর্বর্তী সরকার  উপদেষ্টা পরিষদ  অধ্যাপক সি আর আবরার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: