সাড়ে ৫ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে সারাদেশে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে সরকার।মঙ্গলবার (৪ মার্চ) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত

2025-03-04T19:29:56+00:00
2025-03-04T19:29:56+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
সাড়ে ৫ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৭:২৯ পিএম 
সাড়ে ৫ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার
সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে সারাদেশে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে সরকার। 
মঙ্গলবার (৪ মার্চ) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ইতিপূর্বে তিন হাজার ৪৯৩ জন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। 


তিনি বলেন, এখন সেটির সঙ্গে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। গ্রামগঞ্জে মানুষ চিকিৎসা পায় না। তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসক নিশ্চিত করতে অতিরিক্ত চিকিৎসক নিয়োগের মূল উদ্দেশ্য।

এছাড়াও উপদেষ্টা দেশে মব জাস্টিস ও গ্যাস আমদানি প্রসঙ্গে কথা বলেন। 

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।



  বিষয়:   ডাক্তার  চিকিৎসক  নিয়োগ  অন্তর্বর্তী সরকার  সরকারি কর্মকমিশন  পিএসসি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: