উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি আর আবরার

সময়ের আলো ডেস্ক

জাতীয়

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক সি আর আবরার। বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে তাকে

2025-03-05T11:20:04+00:00
2025-03-05T11:25:16+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি আর আবরার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১১:২০ এএম  আপডেট: ০৫.০৩.২০২৫ ১১:২৫ এএম
উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি আর আবরার
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক সি আর আবরার। বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে তাকে শপথ পাঠ করার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

বঙ্গভবনে শপথগ্রহণ অনুষ্ঠানের প্রথমে শহিদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়।

সি আর আবরার শরণার্থী ও শ্রমঅভিবাসন বিষয়ে বিশেষজ্ঞ। তার জন্ম ১৯৫২ সালের ১৭ আগস্ট ফরিদপুরে।

তার বাবা আবদুস সাত্তার চৌধুরী ও মা সোফিয়া সুলতানা। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে ১৯৭২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। এরপর যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএ এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন সি আর আবরার। আন্তর্জাতিক সম্পর্কের খ্যাতিমান এই অধ্যাপক শরণার্থী ও অভিবাসনবিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা সমন্বয়ক। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করছেন তিনি।


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: