ওই প্রজ্ঞাপনে বলা হয়, শেখ মইনউদ্দিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এবং ফয়েজ আহমেদ তৈয়্যব ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় রয়েছে খোদ প্রধান উপদেষ্টার হাতে। আর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
মন্ত্রিপরিষদ বিভাগ এ প্রজ্ঞাপনে বলেছে, নতুন দুজন বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
এর আগে একই পদমর্যাদায় তিনজন বিশেষ সহকারীকে তিনটি দপ্তরের দায়িত্ব দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। নতুন দুজনকে নিয়ে বিশেষ সহকারী হলেন মোট পাঁচজন।