মুশফিককে নিয়ে মাঝরাতে তামিম ইকবালের ভিডিও বার্তা

সময়ের আলো ডেস্ক

খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে কদিন আগেই বিদায় নিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এবার টি-টোয়েন্টির পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন তার

2025-03-06T09:48:33+00:00
2025-03-06T09:48:33+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলাধুলা
মুশফিককে নিয়ে মাঝরাতে তামিম ইকবালের ভিডিও বার্তা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৯:৪৮ এএম 
মুশফিককে নিয়ে মাঝরাতে তামিম ইকবালের ভিডিও বার্তা
আন্তর্জাতিক ক্রিকেট থেকে কদিন আগেই বিদায় নিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এবার টি-টোয়েন্টির পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন তার দীর্ঘদিনের সতীর্থ-বন্ধু টাইগার তারকা ব্যাটার মুশফিকুর রহিম। তামিম ও মুশফিকের বন্ধুত্বের শুরুটা বয়সভিত্তিক ক্রিকেট থেকেই। পরে জাতীয় দলে একসঙ্গে দীর্ঘ পথচলায় দুজনের ঘনিষ্ঠতা আরও বেড়েছে।

প্রিয় বন্ধুর বিদায়ে এক ভিডিও বার্তায় স্মৃতিচারণ করেছেন তামিম।

নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় সাবেক এই টাইগার ওপেনার বলেন, আজ এমন একজন ব্যক্তি অবসর নিল যার সঙ্গে আমার অলমোস্ট ২০-২৫ বছরের একটা জার্নি। একটা স্ট্যাটাসে আসলে আমি মানুষকে বোঝাতে পারব না যে তার প্রতি আমার ফিলিংস।

মুশফিকের অবসর প্রসঙ্গে তামিম বলেন, ‘আপনারা সবাই জানেন যে কিছুক্ষণ আগে মুশফিক ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিয়েছে। মুশফিককে আমি এতটুকুই বলছি যে তোর সঙ্গে আমার খেলা শুরু অনূর্ধ্ব ১৫ থেকে। কেমনে একটা ছেলে এতটা কষ্ট করতে পারে। একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব আমার মনে হয় সে সবটুকুই করেছে।’

তামিম বলেন, ‘আমরা এটা নিয়ে অনেক সময় হাসাহাসি করি যে এত কষ্ট করে কীভাবে বা তার ডেডিকেশন খেলার প্রতি, ভালোবাসা। এটা কথায় কোনো দিন বোঝাতে পারব না। আজকে ওর খেলা ছেড়ে দেওয়া কত কষ্টকর আমি যেহেতু ওর কাছের একজন বন্ধু আমি এই জিনিসটা ফিল করতে পারি। যে এটা খুব কঠিন তার জন্য। একটা ফরম্যাটে ক্রিকেটার হিসেবে তো আমি এটা আশা করব যে ১০০তম টেস্ট অবশ্যই খেলবি তুই।’


বুধবার (৫ মার্চ) মুশফিক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে অবসরের ঘোষণা দিয়ে লিখেছেন, ‘আজ আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। যদিও বৈশ্বিকভাবে চিন্তা করলে আমাদের অর্জন সীমিত হতে পারে। তবে এ কথা নিশ্চিত যে, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নামতাম, আমি নিষ্ঠা ও সততার সঙ্গে শতভাগের বেশি দিয়ে খেলতাম।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে ফর্ম ও দলের ভরাডুবির দিকে ইঙ্গিত করে মুশফিক আরও লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল এবং আমি উপলব্ধি করেছি যে এটাই আমার ভাগ্য।’

সবশেষে পবিত্র কুরআনের একটি আয়াতও উদ্ধৃত করে মুশফিক লিখেছেন, ‘আল্লাহ কুরআনে বলেছেন: ‘‘তিনি যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা অপমান করেন।’’ (সুরা আল ইমরান, ৩:২৬)। মহান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সবাইকে সঠিক ঈমান দান করুন। সবশেষে আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার পরিবার, বন্ধু এবং আমার ভক্তদের, যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলে এসেছি।’


  বিষয়:   তামিম ইকবাল  মুশফিকুর রহিম  বা্ংলাদেশ ক্রিকেট 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: