চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। অথচ, ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে। দুই পড়শির দা-কুমড়ো সম্পর্কের মধ্যে যেন টাটকা বাতাস হয়ে এসেছেন পাকিস্তানি ক্রিকেটভক্ত ফারিয়াল ওয়াকার।
ইতিমধ্যেই এই সুন্দরী ঝড় তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। পাকিস্তান গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়ার পর হতাশ সমর্থকরা বিমর্ষ-বিষণ্ন। কিন্তু ফারিয়াল পাকিস্তানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
শুধু মোহাম্মদ রিজওয়ান, শহীদ আফ্রিদিই নন, বিরাট কোহলিরও ভক্ত এই পাক সুন্দরী। তিনি একজন নিবেদিতপ্রাণ ক্রিকেটপ্রেমী এবং শিক্ষাবিদ। শৈশব থেকে ক্রিকেটের প্রতি তার নিখাদ ভালোবাসা। কোহলির ব্যাটিং স্টাইল ও টেকনিকে মুগ্ধ তিনি।
ফারিয়াল বলেন, ‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যেতে চলেছে। তাই আমরা দুঃখিত। তা সত্ত্বেও দলের পক্ষেই থাকবো। পরবর্তীকালে দল আরও ভালো খেলুক এটাই চাই।’