রোজায় সকালে অফিস, দেখে নিন ঘুম তাড়ানোর ম্যাজিক

সময়ের আলো ডেস্ক

লাইফস্টাইল

সকালে আয়েশ করে ঘুমাতে কম বেশি সবারই ভালো লাগে। কিন্তু সকালে অফিস থাকলে তড়িঘড়ি করে উঠতেই হয়। তবে রমজান মাসে

2025-03-06T12:40:03+00:00
2025-03-06T12:40:03+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
লাইফস্টাইল
রোজায় সকালে অফিস, দেখে নিন ঘুম তাড়ানোর ম্যাজিক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১২:৪০ পিএম   (ভিজিট : ৪১৯)
রোজায় সকালে অফিস, দেখে নিন ঘুম তাড়ানোর ম্যাজিক
সকালে আয়েশ করে ঘুমাতে কম বেশি সবারই ভালো লাগে। কিন্তু সকালে অফিস থাকলে তড়িঘড়ি করে উঠতেই হয়। তবে রমজান মাসে সকালে ঘুম থেকে ওঠা যেন একটু কষ্টসাধ্যই বটে।

কারণ সেহরির সময় উঠতে হয়, তারপর ওই রাতে নতুন করে ঘুমাতে যেন ভোরের আলোই ফুটে ওঠে। আর ঘুমটা যখন চোখের পাতায় নেমে আসে তখনই অফিসের অ্যালার্ম বেজে ওঠে। জেনে নিন কী কী উপায়ে শান্তির সেই ঘুমকে বাই বাই বলা যেতে পারে-

> সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য প্রথম রাতে আগে আগে ঘুমানো জরুরি।

> আমরা অনেকেই রাতে মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমাই। তারপর যেই অ্যালার্ম বাজে অমনি মোবাইলটা কোনোরকমে হাতে পেয়েই অ্যালার্ম বন্ধ করে মিনিট পাঁচেক ঘুমাই। তাই অ্যালার্মটা হাতের নাগালের বাইরে রাখতে হবে।

> যাতে অ্যালার্ম বন্ধ করার জন্য বিছানা ছেড়ে উঠতে হয়। বিছানা ছেড়ে উঠলে ঘুম কিছুটা হলেও পালাবে।


> জানালার পর্দা সরিয়ে দিন, আড়মোড়া ভাঙুন, জানালার রোদ চোখে–মুখে আছড়ে পড়লে, বারান্দার সতেজ বাতাস শরীর স্পর্শ করতেই ঘুম মিলিয়ে যাবে।

> রাতে আগে আগে ঘুমানোর জন্য মোবাইল আসক্তি কমাতে হবে।

> বিছানা ছাড়ার আগেই কিছু ব্যায়াম করা যেতে পারে। যেমন বিছানায় শুয়ে থেকেই হাত ওপরের দিকে নিয়ে লম্বা করে ধীরে ধীরে শ্বাস নেয়া ও ছাড়া।

> আবার বিছানায় বসেও নাকের এ পাশ বন্ধ করে অন্য পাশ দিয়ে দম নিতে হবে। আবার যে পাশ দিয়ে দম নেওয়া হলো, সে পাশ বন্ধ করে অন্য পাশ দিয়ে ধীরে ধীরে দম ছাড়তে হবে।

> ঘুম থেকে উঠেই একটু লাফিয়ে নিতে পারেন।



  বিষয়:   রমজান  অফিস  টিপস  ঘুম তাড়ানোর ম্যাজিক 


Loading...
Loading...
লাইফস্টাইল- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: