শীতের মৌসুমে ঠোঁটের যত্ন নেওয়া খুবই জরুরি, কারণ ঠাণ্ডা আবহাওয়া, কম আর্দ্রতা এবং ধুলাবালি ঠোঁটকে শুষ্ক ও রুক্ষ করে ফেলে। অনেকেরই ঠোঁট ফেটে যায় বা কালচে হয়ে যায়, যা ত্বকচর্চার ক্ষেত্রে একটি বড় সমস্যা। শীতকালে ঠোঁটের সঠিক যত্ন নেওয়া কেবল সৌন্দর্যচর্চা নয়, বরং ত্বক রক্ষা করার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই সময় অনেকেই দ্বিধায় পড়েন, লিপগ্লস ব্যবহার করবেন, না লিপবাম?
লিপগ্লস: সৌন্দর্য বাড়ানোর উপকরণলিপগ্লস মূলত ঠোঁটকে উজ্জ্বল এবং আকর্ষণীয় দেখানোর জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত লিপস্টিকের ওপর একটি গ্লসি ফিনিশ আনে, যা ঠোঁটকে একটু চকচকে এবং সুন্দর করে তোলে। কিন্তু, লিপগ্লস ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে পারে না, কারণ এটি রাসায়নিক উপাদানে তৈরি এবং সেগুলো ঠোঁটের ভেতরের আর্দ্রতা শুষে নেয় না। শীতকালে যেহেতু ঠোঁটের আর্দ্রতা প্রয়োজন, তাই লিপগ্লস এই কাজের জন্য আদর্শ নয়।
লিপবাম: শীতকালীন ঠোঁটের সুরক্ষাঅন্যদিকে, লিপবাম শীতকালীন ঠোঁটের জন্য অপরিহার্য। এটি ঠোঁটের উপর একটি সুরক্ষাকবচ তৈরি করে, যা ঠোঁটের ভেতরের আর্দ্রতা ধরে রাখে। লিপবাম ঠোঁটকে নরম, মসৃণ এবং সুস্থ রাখে। এছাড়া, বাজারে প্রচুর লিপবাম পাওয়া যায় যেগুলোতে শিয়া বাটার, ভিটামিন ই, প্রাকৃতিক তেল ও অন্যান্য পুষ্টি উপাদান থাকে, যা ঠোঁটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
আরও পড়ুন
লিপবামের উপকারিতা ও ঘরোয়া প্রস্তুতিলিপবামের সবচেয়ে বড় সুবিধা হলো, এটি ঘরেই সহজেই তৈরি করা যায়। অনেক সময় বাজারের লিপবামে কৃত্রিম সুগন্ধি বা ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকে, যা ঠোঁটের জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু আপনি যদি ঘরেই লিপবাম বানাতে চান, তাহলে এটি খুব সহজ। রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা জানান, বিটরুট ও পেট্রোলিয়াম জেলি দিয়ে খুব সহজেই লিপবাম তৈরি করা যায়। ঘরোয়া লিপবাম তৈরির জন্য ১ টেবিল চামচ বিটরুটের রস এবং ২ টেবিল চামচ পেট্রোলিয়াম জেলি মিশিয়ে ডাবল বয়েলার পদ্ধতিতে গলিয়ে মেশাতে হবে। ঠাণ্ডা হলে এতে ভিটামিন ই ক্যাপসুল যোগ করতে হবে।
এভাবে তৈরি লিপবামে ঠোঁটের পুষ্টি পূর্ণ হয় এবং ঠোঁটে হালকা লালচে আভাও চলে আসে। ঘরোয়া লিপবাম ব্যবহার করতে চান, তবে কাচের পাত্রে সঞ্চয় করলে এটি বেশি দিন ব্যবহার করা যাবে।
কীভাবে ব্যবহার করবেন লিপবাম?শীতকালে ঠোঁটের যত্ন নিতে লিপবাম ব্যবহার করাই সবচেয়ে কার্যকরী। রাতে ঘুমানোর আগে মোটা করে লিপবাম লাগিয়ে রাখলে, সারা রাত ঠোঁটের আর্দ্রতা বজায় থাকে। সকালে উঠে টিস্যু বা নরম কাপড় দিয়ে এই স্তর মুছে ফেললে ঠোঁটের মৃত কোষ ও ফাটা চামড়া উঠে আসে এবং ঠোঁট হয়ে ওঠে নরম ও মসৃণ। এছাড়া, বাইরে বের হওয়ার আগে লিপবাম ব্যবহার করলে ঠাণ্ডা বাতাসের ক্ষতির হাত থেকে ঠোঁট রক্ষা পায়। কিছু লিপবামে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষার জন্য এসপিএফ (SPF) থাকে, যা ঠোঁট কালচে হওয়া রোধ করে।
শীতকালে ঠোঁটের যত্ন নেওয়ার ক্ষেত্রে লিপবামই সেরা সমাধান। এটি শুধু ঠোঁটকে নরম ও মসৃণ রাখে না, বরং ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। লিপগ্লস একসময় ঠোঁটকে উজ্জ্বল দেখাতে পারে, কিন্তু শীতকালে এর আর্দ্রতা বজায় রাখতে সক্ষমতা কম। তাই, শীতকালীন ঠোঁটের সুরক্ষায় লিপবামই সবচেয়ে কার্যকরী।
এএডি/