‘ডার্মা স্ক্যান এআই স্কিন অ্যানালাইজার’ নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন কসমেসিউটিক্যালস। সম্প্রতি রাজধানীর মিরপুর ডিওএইচএস কালচারাল সেন্টারে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন প্রযুক্তিনির্ভর সেবার যাত্রা উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম।
তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মানুষের জন্য ডার্মা স্ক্যান এআই স্কিন অ্যানালাইজার ত্বকের যত্নে একটি নতুন মাত্রা যোগ করলো। এখন স্কিনকেয়ার নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। বিজ্ঞানসম্মত, পার্সোনালাইজড সলিউশন এখন সবার হাতের মুঠোয়।
বায়োজিন কসমেসিউটিক্যালস জানায়, বায়োজিন ডার্মা স্ক্যান এআই স্কিন অ্যানালাইজার’ আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ব্যক্তিভেদে ত্বকের প্রকৃত অবস্থা বিশ্লেষণের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই ডার্মাস্ক্যান ব্যবহারের মাধ্যমে ত্বকের ধরন ও সমস্যার ভিত্তিতে নির্ভুলভাবে একটি রিপোর্ট পাওয়া যায়। এটি পার্সোনালাইজড এবং বিশ্বাসযোগ্য ডার্মো-কসমেটিকস-এর পরামর্শ দেয়, যা একজন ব্যবহারকারী চাইলে সরাসরি অর্ডারও করতে পারবেন।
আগ্রহীরা বায়োজিনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের ত্বকের অবস্থা যাচাই করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির সিইও ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহিদুল হক, জেনারেল ম্যানেজার জান্নাতুল ফেরদৌস, ইনফ্লুয়েন্সার শাম্মা রুশাফি অবন্তী (শ্যামাশ্যাডোজ), সানজিদা ইসলাম সায়মা এবং ফারজানা ইসলাম (মেক-ইট-আপ বাই ফারজানা) প্রমুখ।
এফআর