সকালে পানি পান করা জরুরি কেন জানুন

সময়ের আলো ডেস্ক

লাইফস্টাইল

ঘুম থেকে জেগে মানুষ সবার প্রথমে কী করে? একেকজন একেক কাজ করে থাকেন। অনেকেরই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পানি

2025-12-26T12:20:05+00:00
2025-12-26T12:20:05+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
লাইফস্টাইল
সকালে পানি পান করা জরুরি কেন জানুন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১২:২০ পিএম   (ভিজিট : ৪৬২)
প্রতীকী ছবি
ঘুম থেকে জেগে মানুষ সবার প্রথমে কী করে? একেকজন একেক কাজ করে থাকেন। অনেকেরই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পানি পানের অভ্যাস রয়েছে। কেউ কেউ আবার খালি পেটে গরম পানি পান করেন। এই অভ্যাস কি স্বাস্থ্যকর? কী বলছেন বিশেষজ্ঞরা? ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার আগে কোনও খাবার খাওয়া উচিত না বলে মত চিকিৎসকদের। তবে বিশেষজ্ঞদের মতে, পানি পান করা যেতে পারে। এতে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে, হজম ও হাইড্রেশনে সহায়তা করে। এই অভ্যাস শরীরের অনেক উপকার করে। 

পুষ্টিবিদদের মতে, সকালে খালি পেটে পানি পান করলে এর বিরাট প্রভাব পড়ে শরীরের ওপর। প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করলে শরীর সুস্থ্য থাকবে। তাই চেষ্টা করুন, সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে এক গ্লাস পানি পান করতে। কারণ, খালি পেটে পানি পান করলে সারা রাত আমাদের মুখে যেসব ব্যাকটেরিয়া বা টক্সিন জন্মায়, তা মূত্রনালি দিয়ে বের হয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক, খালি পেটে পানি পান করলে কী কী উপকার মিলবে। 

কোষ্ঠকাঠিন্য দূরে থাকবে 
সকালে খালি পেটে পানি পান করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। মুখের ঘায়ের সমস্যায় ভোগেন যারা, তাদের জন্য খালি পেটে পানি পান করা খুবই উপকারী। 

হজম ভালো হয় 
যাদের হজমের সমস্যা রয়েছে, তারা খালি পেটে অবশ্যই পানি পান করুন। রাতে অনেকক্ষণ ঘুমানোর ফলে হজমের ক্রিয়া ধীর থাকে। তাই সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করলে হজম শক্তি আবার সচল হয়। 

এনার্জি লেভেল বাড়বে 
সকালে খালি স্টোমাকে পানি পান করলে তা এনার্জি লেভেল বাড়াতে সাহায্য করে। রাতে শরীরে যা টক্সিন জমে তা বের করে দিতে সাহায্য করে এই পানি। 

ত্বক সুন্দর করে 
 ত্বক সুন্দর করতে পানির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিদিন সকালে ১ গ্লাস পানি নিয়মিত পান করে দেখুন। ত্বকের গ্লো নিজ চোখে দেখতে পারবেন। 


ওজন কমবে 
সকালে খালি পেটে পানি পান করলে ওজন কমবে। কারণ, এতে কোনও ক্যালোরি নেই। আর ঘন ঘন পানি পান করলে তা পেট ভর্তি রাখতেও সাহায্য করে। ফলে, বেশি পরিমাণ খাবার খাওয়া থেকে বিরত থাকা যায়। এতে ক্যালোরি দ্রুত বার্ন হয় ও ওজন কমাতেও সহায়ক। 

রক্তকোষ তৈরি হয় 
এ ছাড়া, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগীরাও প্রতিদিন সকালে পানি পান করলে উপকার পাবেন। খালি পেটে পানি পানে নতুন রক্তকোষ তৈরি হয় এবং রক্তপ্রবাহ স্বাভাবিক থাকে। 

কিডনি ভালো রাখে 
খালি পেটে পানি পানের অভ্যাস কিডনির সমস্যা ও বাতের ব্যথা কমায়। এ ছাড়াও, বমি বমি ভাব, গলার সমস্যা, মাইগ্রেনের ব্যথাও কমতে পারে সকালে খালি পেটে পানি পান করলে। 

হালকা অনুভব হবে 
স্বাস্থ্যকর ও সতেজ থাকতে দিন শুরু করুন এক গ্লাস পানি দিয়ে। সকালে পানি পান দিন শুরু করার কয়েক দিন পর হালকা অনুভব করবেন। শরীর আরও সহজে ডিটক্সিফাই করছে। শরীরে জমে থাকা টক্সিন দূর করতে সাহায্য করবে খালি পেটে এই অভ্যাস। 

বিশেষজ্ঞরা বলছেন, আমাদের শরীরের ৭০ শতাংশ পানি দিয়ে তৈরি। আর তাই শরীর সুস্থ রাখতে প্রয়োজন মতো পানি পান করতেই হবে। এতে শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের হয়ে যায় সহজেই। সেই সঙ্গে ত্বক সুস্থ থাকে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। 

তাই শরীর ঠিক রাখতে পর্যাপ্ত পরিমাণ পানি পান করা প্রয়োজন। তবে অতিরিক্ত পানি পান করাও আবার ঠিক না। অতিরিক্ত পানি পান করলে শরীরে পটাসিয়ামের ভারসাম্য বেড়ে যায়। এতে বাড়ে একাধিক রোগের সমস্যা। 

বিশেষজ্ঞদের মতে, খেতে খেতে পানি পান করা শরীরের জন্য ক্ষতিকারক একটি অভ্যাস। আবার পর্যাপ্ত পানি পান না করার ফলে ডিহাইড্রেশন হতে পারে। যা শরীরের সামগ্রিক কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। সুস্থ থাকতে প্রতিদিন ১০ থেকে ১২ গ্লাস পানি পান করা আবশ্যক। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   সকাল  পানি পান  জরুরি 


Loading...
Loading...
লাইফস্টাইল- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: