শীতে গুড়ের চা কতটা স্বাস্থ্যসম্মত

সময়ের আলো ডেস্ক

লাইফস্টাইল

সারাদেশে শীতের প্রকোপ বাড়ছে। শীত মৌসুমে অন্যান্য ঋতুর তুলনায় চা প্রেমীদের কাছে এর চাহিদা বেড়ে যায় অনেক গুণ। শীতের সকাল

2025-12-17T19:29:03+00:00
2025-12-17T19:29:03+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
লাইফস্টাইল
শীতে গুড়ের চা কতটা স্বাস্থ্যসম্মত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৭:২৯ পিএম 
প্রতীকী ছবি
সারাদেশে শীতের প্রকোপ বাড়ছে। শীত মৌসুমে অন্যান্য ঋতুর তুলনায় চা প্রেমীদের কাছে এর চাহিদা বেড়ে যায় অনেক গুণ। শীতের সকাল মানেই কুয়াশা, হালকা রোদ আর হাতে গরম ধোঁয়া ওঠা এক কাপ চা। আর সেই চায়ে যদি চিনি নয়, গুড় ব্যবহার করা হয়—তাহলে স্বাদ আর উপকারিতা দুটোই বাড়ে। সচরাচর চায়ে আমাদের তেমন গুড় খাওয়ার সুযোগ হয়ে উঠে না। গুড়ের চা শুধু মন ভালো করে না, শীতকালে শরীর সুস্থ রাখতেও দারুণ কাজ করে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পরিমিত পরিমাণে গুড়ের চা পান করলে নানা স্বাস্থ্য উপকার পাওয়া যায়। 

শীতে গুড়ের চা কতটা স্বাস্থ্য সম্মত চলুন জেনে নেওয়া যাক। 

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : গুড়ে থাকা জিঙ্ক ও সেলেনিয়াম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। শীতে সর্দি-কাশি কম ধরতে সাহায্য করে। 

শরীর গরম রাখে : এক কাপ গুড়ের চা শরীরের ভেতর থেকে উষ্ণতা দেয়। শীতজনিত ঠাণ্ডা ও অস্বস্তি কমাতে এটি বেশ কার্যকর। 

কাশি ও কফের সমস্যা কমায় : গুড় কফ পাতলা করতে সাহায্য করে। কাশি, অ্যাজমা বা বুকে কফ জমার সমস্যায় আরাম দেয়। 

শরীর পরিষ্কার রাখতে সাহায্য করে : গুড়ের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে। এতে লিভার ও হজম ভালো থাকে। 


রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে : গুড়ে থাকা পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, ফলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে। 

হজমশক্তি বাড়ায় : গুড় হজম প্রক্রিয়া সক্রিয় করে। গ্যাস, বদহজম বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে উপকারী। 

রক্তস্বল্পতা কমাতে সাহায্য করে : গুড় আয়রনের ভালো উৎস। নিয়মিত গুড়ের চা পান করলে হিমোগ্লোবিন বাড়তে সহায়তা করে। 

ওজন নিয়ন্ত্রণে সহায়ক : চিনির বদলে গুড় ব্যবহার করলে অতিরিক্ত মিষ্টি খাওয়ার প্রবণতা কমে। এটি মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। 

জোড়া ও পেশির ব্যথা কমায় : গুড়ের প্রদাহনাশক গুণ শীতকালে জয়েন্ট ও পেশির ব্যথা কমাতে সাহায্য করে। 

দ্রুত শক্তি জোগায় : গুড় সহজে শক্তি দেয়। শীতে ক্লান্ত লাগলে এক কাপ গুড়ের চা শরীরকে চাঙা করে তোলে। 

গুড়ের চা শীতকালে স্বাস্থ্যকর হতে পারে। তবে মনে রাখতে হবে, গুড়ও এক ধরনের চিনি। তাই বেশি না খেয়ে পরিমিত পরিমাণে পান করাই ভালো। ডায়াবেটিস থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে গুড়ের চা পান করুন। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   শীত  গুড়ের চা  স্বাস্থ্যসম্মত 


Advertisement
Loading...
Loading...
লাইফস্টাইল- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: