মাগুরার সেই শিশুকে নেয়া হলো সিএমএইচে, অবস্থা ‘ক্রিটিক্যাল’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যৌন নিপীড়নের শিকার হওয়া মাগুরার শিশুটিকে চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে। রোববার (৮মার্চ) বিকেল ৫টার দিকে

2025-03-08T18:51:22+00:00
2025-03-08T19:17:49+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
মাগুরার সেই শিশুকে নেয়া হলো সিএমএইচে, অবস্থা ‘ক্রিটিক্যাল’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৬:৫১ পিএম  আপডেট: ০৮.০৩.২০২৫ ৭:১৭ পিএম
মাগুরার সেই শিশুকে নেয়া হলো সিএমএইচে, অবস্থা ‘ক্রিটিক্যাল’
যৌন নিপীড়নের শিকার হওয়া মাগুরার শিশুটিকে চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে। রোববার (৮মার্চ) বিকেল ৫টার দিকে আইসিইউ অ্যাম্বুলেন্স করে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, শিশুটি প্রথম থেকে ক্রিটিক্যাল ছিল। এখানে ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছিল। কিন্তু অতিরিক্ত অ্যাটেনডেন্সের কারণে অন্য রোগীদের সমস্যা হচ্ছিল। অ্যাটেনডেন্সরা বারবার চিকিৎসকদের বিরক্ত করছিল। সবকিছু বিবেচনা করে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, শিশুটিকে নিপীড়নের ঘটনার সাথে যারা জড়িত বলে পরিবার থেকে অভিযোগ করা হয়েছে তাদের চারজনকেই পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।


শনিবার (৮ মার্চ) বিকেলে শিশুটির মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা করেছেন। মামলায় শিশুটির ভগ্নিপতি, ভগ্নিপতির ভাই, তার বাবা ও মা- চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

হাসপাতালে শিশুটির কাছে থাকা তার একজন মামা বেলা ১টার দিকে বলেন, শিশুটি এখনো আগের মতোই অচেতন অবস্থাতেই রয়েছে।

শিশুটিকে নিপীড়নের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবারই সড়ক অবরোধ ও থানার সামনে বিক্ষোভ করেছে স্থানীয়রা। আগামীকাল রোববার (৯ মার্চ) আবার বিক্ষোভের ডাক দেয়া হয়েছে বলে স্থানীয় সাংবাদিকরা জানান



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: