ঈদে যেভাবে ছুটি পেতে পারেন টানা ৯ দিন

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রমজানের রোজা শেষে আসবে পবিত্র ঈদুল ফিতর। এবার টানা ছয় দিন ছুটি মিলতে পারে চাকরিজীবীদের। আর কেউ এক দিন ছুটি

2025-03-08T22:12:59+00:00
2025-03-08T22:35:52+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
ঈদে যেভাবে ছুটি পেতে পারেন টানা ৯ দিন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১০:১২ পিএম  আপডেট: ০৮.০৩.২০২৫ ১০:৩৫ পিএম
ঈদে যেভাবে ছুটি পেতে পারেন টানা ৯ দিন
রমজানের রোজা শেষে আসবে পবিত্র ঈদুল ফিতর। এবার টানা ছয় দিন ছুটি মিলতে পারে চাকরিজীবীদের। আর কেউ এক দিন ছুটি ‘ম্যানেজ’ করতে পারলে টানা ৯ দিন পেতে পারেন।

সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি। এ হিসেবে সব মিলিয়ে টানা ৬ দিন ছুটি পাবেন চাকরিজীবীরা, বিশেষ করে সরকারি চাকরিজীবীরা।

অন্যদিকে কোনো চাকরিজীবী যদি ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে ওই ছুটির সঙ্গে আরো তিন দিন ছুটি ভোগ করতে পারবেন। কারণ বৃহস্পতিবারের পরের দুদিন সাপ্তাহিক বন্ধ শুক্র ও শনিবার। সে ক্ষেত্রে সব মিলিয়ে টানা ৯ দিন ছুটি ভোগ করা যাবে।

উল্লেখ্য,  চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয়। আগে এ ছুটি ছিল ৩ দিন। গত ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: