প্রতিযোগিতামলূক রাজনীতি ফিরিয়ে আনতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নতুন বাংলাদেশের অগ্রযাত্রা একটি টেকসই অর্থনীতি গড়ে তোলার মধ্যে নিহিত রয়েছে। আর টেকসই অর্থনীতির জন্য প্রতিযোগিতামূলক অর্থনীতি ও রাজনীতি ফিরিয়ে

2025-03-11T16:34:39+00:00
2025-03-11T20:05:47+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
প্রতিযোগিতামলূক রাজনীতি ফিরিয়ে আনতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৪:৩৪ পিএম  আপডেট: ১১.০৩.২০২৫ ৮:০৫ পিএম
ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ফাইল ছবি
নতুন বাংলাদেশের অগ্রযাত্রা একটি টেকসই অর্থনীতি গড়ে তোলার মধ্যে নিহিত রয়েছে। আর টেকসই অর্থনীতির জন্য প্রতিযোগিতামূলক অর্থনীতি ও রাজনীতি ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।  

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ আয়োজিত ‘জাতীয় এসডিজি রিপোর্ট (ভিএনআর) ২০২৫ ব্যক্তিখাতের উদ্যোক্তাদের ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমাদের দেশে আগের চেয়ে অনেক বেশি টেকসই উন্নয়নের ধারণার প্রসার ঘটেছে এবং গভীরতাও বেড়েছে। এ অর্জনটি আমাদের বেসরকারি খাতের অর্জন। এ অর্জন সবসময় সঠিকভাবে মূল্যায়িত হয় না, এটিও ঠিক।


তিনি বলেন, বাংলাদেশে সাসটেইনেবলিটির প্রসার ও এর অর্জনের যথেষ্ট স্বীকৃতি নেই। অনেক ক্ষেত্রেই আমরা এটিকে বিশ্বের কাছে এবং সরকারের নীতি নির্ধারকদের কাছে তুলে ধরতে পারিনি। ফলে এর ব্যবসায়িক অর্জনও অনেকটা সীমিত রয়ে গেছে।

অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আবার বেসরকারি খাতের জন্য উপযুক্ত ব্যবসার পরিবেশ না থাকলে টেকসই ব্যবসা মডেলও তৈরি হবে না। সাসটেইনেবল মডেলকে আরও প্রসার করতে হলে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশকে আরও উন্নত করতে হবে এবং সরকারের পক্ষ থেকেও সমর্থন বাড়াতে হবে। এক্ষেত্রে অর্থায়ন সমস্যা, জ্বালানি, সরবরাহ, নিয়ন্ত্রণমূলক হয়রানি ব্যবস্থা ও শ্রম পরিস্থিতির মতো বিষয়গুলো সমাধান করা প্রয়োজন।

সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন- এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের নেটওয়ার্ক ফোকাল পয়েন্ট তারাননুম জিনান।


  বিষয়:   অর্থনীতি  এসডিজি  রাজনীতি  সেন্টার ফর পলিসি ডায়ালগ  সিপিডি  ড. দেবপ্রিয় ভট্টাচার্য 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: