প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রায় হাতাহাতি, পুলিশ আহত

সময়ের আলো ডেস্ক

জাতীয়

প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রায় হাতাহাতির ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ মোট ৯ দাবিতে প্রধান উপদেষ্টার

2025-03-11T18:45:41+00:00
2025-03-11T18:45:41+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রায় হাতাহাতি, পুলিশ আহত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৬:৪৫ পিএম 
প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্মের পদযাত্রা
প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রায় হাতাহাতির ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ মোট ৯ দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম। 

মঙ্গলবার (১১ মার্চ) বিকেল পৌনে চারটার দিকে পদযাত্রাটি শাহবাগ পার হয়ে বাংলামোটরের দিকে যাওয়ার সময় ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।

পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, সারাদেশে অব্যাহতভাবে খুন-ধর্ষণ-নিপীড়নের ঘটনা ঘটছে। যা ঠেকাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। তাকে দ্রুত অপসারণ করতে হবে। এসব নিপীড়নের বিচার করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে। 


একই সঙ্গে সাম্প্রতিক ধর্ষণের ঘটনাসহ সব ধর্ষণকাণ্ডের বিচার, অংশীজনদের অংশগ্রহণে ধর্ষণ ও নিপীড়ন প্রতিরোধের আইনসমূহের যৌক্তিক সংস্কার, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিপীড়নবিরোধী সেল আইন করে কার্যকর করার দাবিও জানান তারা।

পদযাত্রায় অংশ নেন- বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সীমা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সুমাইয়া শাইনা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতাকর্মীরা।


  বিষয়:   বিক্ষোভ  নারী নির্যাতন  প্রধান উপদেষ্টা  ড. ইউনূস  পুলিশ  আহত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: