এক রাতেই পুলিশের হট নম্বরে শতাধিক নারীর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সোমবার (১০ মার্চ) বিকেল ৪টা থেকে হটলাইন নম্বর চালু করেছে পুলিশ সদরদপ্তর। এক রাতেই

2025-03-11T21:28:47+00:00
2025-03-11T21:36:51+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
এক রাতেই পুলিশের হট নম্বরে শতাধিক নারীর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৯:২৮ পিএম  আপডেট: ১১.০৩.২০২৫ ৯:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সোমবার (১০ মার্চ) বিকেল ৪টা থেকে হটলাইন নম্বর চালু করেছে পুলিশ সদরদপ্তর। এক রাতেই ওই হট লাইনে অভিযোগ করেছেন শতাধিক নারী।

মঙ্গলবার (১১ মার্চ) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার বিকেল ৪টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পুলিশের হট নম্বরে ১০৩টি অভিযোগ করা হয়। 

তবে ১০৩টি অভিযোগের মধ্যে ৬২টি অভিযোগ ছিল অপ্রাসঙ্গিক। সেগুলো ছিল কারো টেলিফোন নম্বর চাওয়া, বেসরকারি হাসপাতালের ডাক্তারের নাম ও মোবাইল নম্বর চাওয়া ইত্যাদি।  


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অভিযোগের বিপরীতে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়, প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে থানার অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যেসব অভিযোগের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি সে ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশের হটলাইন নম্বরগুলোতে (০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২) অপ্রাসঙ্গিক অভিযোগ না করার জন্যও অনুরোধ জানানো হয়।


  বিষয়:   নারী নির্যাতন  পুলিশ সদরদপ্তর  হটলাইন  পুলিশের হট নম্বর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: