‘হাসিনার আমলে উন্নয়ন নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শেখ হাসিনার আমলে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয়

2025-03-20T15:11:22+00:00
2025-03-20T15:19:13+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
‘হাসিনার আমলে উন্নয়ন নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৩:১১ পিএম  আপডেট: ২০.০৩.২০২৫ ৩:১৯ পিএম
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। পুরোনো ছবি
শেখ হাসিনার আমলে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। 
 
বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় এসডিজি রিপোর্ট (ভিএনআর) ২০২৫ এর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি শীর্ষক সেমিনারে এসব কথা উঠে আসে।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আওয়ামী লীগ সরকার বিভাজিত ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরার চেষ্টা করেছে। চেপে ধরা হয়েছে বেসরকারি সংগঠনগুলোর টুঁটি। কথা বলতে দেওয়া হয়নি। 

সেমিনারে পৃথক দুই সেশনে নারী-শিশু নির্যাতন ও শিশুশ্রমের বিষয় উঠে আসে। তাদের আইনি সুরক্ষা বাড়াতে জোর দেওয়া হয়। এ সময় নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় বিগত সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।
 
পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকেও এসডিজি বাস্তবায়নে এগিয়ে আসতে যথাযথ উদ্যোগ নেয়ার আহ্বান উঠে আসে সেমিনারে।

Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: