‘জরুরি অবস্থা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি বলেছেন, দেশে জরুরি অবস্থা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। সোমবার (২৪ মার্চ) সচিবালয়ে অবৈধ অভিবাসী

2025-03-24T16:11:09+00:00
2025-03-24T16:11:09+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
জাতীয়
‘জরুরি অবস্থা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৪:১১ পিএম   (ভিজিট : ৫৬৪)
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি বলেছেন, দেশে জরুরি অবস্থা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। সোমবার (২৪ মার্চ) সচিবালয়ে অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে এসওপি স্বাক্ষর শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাসিমুল গনি বলেন, দেশে জরুরি অবস্থা নিয়ে যা ছড়ানো হচ্ছে, এটা গুজব। এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেট্রোলিং ও মনিটরিং করা হচ্ছে।

তিনি বলেন, আশা করি ঈদের সময়ের আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকবে। 


স্বরাষ্ট্র সচিব বলেন, ঘরবাড়ি ও জমি বিক্রি করে দালালের মাধ্যমে অস্ট্রেলিয়ায় অবৈধ পথে বাংলাদেশিদের প্রবেশ বন্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। এ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে এসওপি স্বাক্ষর করেছে। তবে কতজন বাংলাদেশি অস্ট্রেলিয়ার ডিটেনশন সেন্টারে আছে তা জানাননি তিনি।

নাসিমুল গনি আরও বলেন, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার জন্য এখানে ভিসা সেন্টার করার সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটি। এ ব্যাপারে তারা দ্রুত কার্যক্রম শুরু করবে।


এর আগে অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশের পক্ষে এসওপি করেন আইজিপি বাহারুল আলম। অস্ট্রেলিয়ার পক্ষে ছিলেন দেশটির জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইট চার্চ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।



  বিষয়:   স্বরাষ্ট্র সচিব  নাসিমুল গনি  জরুরি অবস্থা  গুজব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: