আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই-আগস্টের গণহত্যার বিচার দ্রুত না হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নিহত-আহতদের পরিবারের সদস‍্যরা।সোমবার (২৪

2025-03-24T18:02:20+00:00
2025-03-24T18:02:20+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
জাতীয়
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৬:০২ পিএম   (ভিজিট : ৫৪৬)
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত
জুলাই-আগস্টের গণহত্যার বিচার দ্রুত না হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নিহত-আহতদের পরিবারের সদস‍্যরা।

সোমবার (২৪ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান ফটকের সামনে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে তারা এই হুঁশিয়ারি দেন। একইসঙ্গে তারা চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগেরও দাবি করেছেন।

শহীদ পরিবারের সদস্যরা দাবি করেন, এখানে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) বিচারের নামে প্রহসন হচ্ছে। টাকার বিনিময়ে চিফ প্রসিকিউটর বিক্রি হয়ে গেছেন। গণহত্যার বিচার দ্রুত না হলে এই ট্রাইব্যুনাল (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।

এ সময় তারা ‘আওয়ামী লীগকে নিষিদ্ধে দাবি’, ‘ছাত্রলীগ-সহ সব অপরাধীর বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এছাড়া তারা আসামিদের দ্রুত গ্রেফতার, অভিযোগ গঠন ও বিচার ত্বরান্বিত করে আসামিদের ফাঁসির দাবি তোলেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত ৫ সেপ্টেম্বর অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

এরপর গত ১৮ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেফতারের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ও তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য এক মাস সময় দিয়েছিলেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: