অভ্যুত্থানে আহতদের তারেক রহমানের ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চব্বিশের গণঅভ্যুত্থানে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীনদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়েছে।মঙ্গলবার

2025-03-25T14:36:07+00:00
2025-03-25T14:36:07+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
অভ্যুত্থানে আহতদের তারেক রহমানের ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ২:৩৬ পিএম 
ছবি: সময়ের আলো
চব্বিশের গণঅভ্যুত্থানে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীনদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে রাজধানী ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) সদ্য সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এই ‘ঈদ উপহার’ বিতরণ করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির অন্যতম যুগ্ম-মহাসচিব ও ‘সবার আগে বাংলাদেশ’- এর সভাপতি শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি ছিলেন, ঢাকা মহানগর (উত্তর) বিএনপি’র আহবায়ক আমিনুল হক।

এছাড়া এ্যাবের সদ্য সাবেক মহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ, ‘আমরা বিএনপি পরিবার’- এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, ইঞ্জিনিয়ার নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মোতাহার হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হেলাল উদ্দিন তালুকদার, ইঞ্জিনিয়ার কেএম আসাদুজ্জামান চুন্নু, ইঞ্জিনিয়ার তানবিরুল হাসান তমাল, ইঞ্জিনিয়ার শামীম রাব্বি সঞ্চয়, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম খোকা, ইঞ্জিনিয়ার সেজান আহমেদ, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার আহসান রাসেল, ইঞ্জিনিয়ার কামরুল হাসান সাইফুল, ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ ওসমানী, ইঞ্জিনিয়ার নুর আমিন লালন, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জনি ও ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার হোসেন রনি প্রমুখ। 

প্রসঙ্গত, পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন গত জুলাই-আগস্ট গণআন্দোলনে গুরুতর আহত অন্তত ১২২ জনের মাঝে এই ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়।


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: