‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ আওয়ামী লীগের নামে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা পড়েছে। সোমবার (২৪ মার্চ) নির্বাচনের সচিব বরাবর নিবন্ধন আবেদন

2025-03-25T16:23:55+00:00
2025-03-25T16:29:39+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৪:২৩ পিএম  আপডেট: ২৫.০৩.২০২৫ ৪:২৯ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ আওয়ামী লীগের নামে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা পড়েছে। সোমবার (২৪ মার্চ) নির্বাচনের সচিব বরাবর নিবন্ধন আবেদন জমা দেয় উজ্জল রায় নামে এক ব্যক্তি।

এতে দেখা যায়, ‘আওয়ামী লিগ’ নামে রাজনৈতিক দল হিসেবে আবেদন করেছেন তিনি। প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী। এই দলের প্রধান কার্যালয় ‘বঙ্গবন্ধু এভিনিউ’ উল্লেখ করেছেন।


দলটি গঠনের তারিখ দেওয়া হয়েছে সোমবার (২৪ মার্চ) এবং এই দলের কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছে। তবে কোন সালের ৩০ এপ্রিল এ দলের কমিটির মেয়াদ শেষ হবে তা উল্লেখ করেনি। তহবিল গঠনের উৎস ব্যক্তিগত।

নিবন্ধন আবেদন থেকে আরও জানা যায়, তিনি নির্বাচনি এলাকা দিনাজপুর-৫ আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন বলে উল্লেখ রয়েছে।


  বিষয়:   নির্বাচন কমিশন  ইসি  রাজনীতি  রাজনৈতিক দল  নির্বাচন  নৌকা প্রতীক  আওয়ামী লীগ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: