চিকিৎসক-কর্মকর্তাদের কৃতজ্ঞতা স্মারক দিলেন জুলাই যোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই-আগস্ট আন্দোলনে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাসেবা দেওয়ায় রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তাদের কৃতজ্ঞতা স্মারক দিয়েছে জুলাই যোদ্ধারা।মঙ্গলবার (২৫

2025-03-25T17:58:50+00:00
2025-03-25T17:58:50+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
চিকিৎসক-কর্মকর্তাদের কৃতজ্ঞতা স্মারক দিলেন জুলাই যোদ্ধারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৫:৫৮ পিএম 
ছবি: সংগৃহীত
জুলাই-আগস্ট আন্দোলনে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাসেবা দেওয়ায় রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তাদের কৃতজ্ঞতা স্মারক দিয়েছে জুলাই যোদ্ধারা। 

মঙ্গলবার (২৫ মার্চ) হাসপাতালের পরিচালকের কনফারেন্স রুমে কৃতজ্ঞতা স্মারক তুলে দেওয়া হয়।

এসময় চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক খায়ের আহমেদ চৌধুরী, সহকারী পরিচালক ডা. রেজওয়ানুর রহমান সোহেল, সহকারী অধ্যাপক ডা. যাকিয়া সুলতানা নীলা, সহযোগী অধ্যাপক ডা. মেজবাহুল আলম, অধ্যাপক ডা. আবদুল কাদের, জুনিয়র কনসালট্যান্ট ডা. সঞ্জয় কুমার সরকার ও ডা. আবিদ মজিদসহ কর্মকর্তাদের হাতে কৃতজ্ঞতা স্মারক তুলে দেওয়া হয়।

জুলাই যোদ্ধা আলাল আহমেদ বলেন, ছয় মাস তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের সেবা দিয়েছেন। আমরা কৃতজ্ঞতাস্বরূপ তাদের এই ক্রেস্ট দিলাম। আমরা মূলত সিলেটের জুলাইযোদ্ধারা একটা ইফতার আয়োজন করেছি। সেখানে কৃতজ্ঞতা স্মারক দিয়েছিলাম। চিকিৎসকদেরটা এখানে নিয়ে এসে দিলাম।

এসময়  জুলাই আহত সেলিম আহমেদ, সালমান ও মতিনসহ আরও অনেকেই  উপস্থিত ছিলেন।


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: