রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব গৃহীত

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

মিয়ানমারের রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজনের পরিধি, কাঠামো, পদ্ধতি ও আয়োজন সংক্রান্ত একটি প্রস্তাব

2025-03-26T21:33:11+00:00
2025-03-26T21:33:11+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব গৃহীত
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৯:৩৩ পিএম 
ছবি: সংগৃহীত
মিয়ানমারের রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজনের পরিধি, কাঠামো, পদ্ধতি ও আয়োজন সংক্রান্ত একটি প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গ্রহণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ মার্চ) জাতিসংঘে ভোটাভুটির মাধ্যমে এই প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবের পক্ষে ১৪১ ভোট পড়ে, বিপক্ষে কেউ ভোট দেয়নি, তবে ১০টি দেশ ভোটদানে বিরত ছিল। রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে মালয়েশিয়া ও ফিনল্যান্ড।

 বুধবার (২৬ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয় এক বার্তায় জানিয়েছে, ওই প্রস্তাবের ওপর উন্মুক্ত বিতর্ক চলার সময় রাশিয়া বেশ কিছু সংশোধনের প্রস্তাব করে, তবে বাংলাদেশ তা গ্রহণ করেনি। সাধারণ পরিষদে এমন এক সময়ে এই প্রস্তাব গৃহীত হল, যখন ঢাকা আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে বিশেষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে। ফলে এটি রোহিঙ্গা সংকট সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: