ছুটির দিনেও যেসব এলাকায় আজ ব্যাংক খোলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি অফিস আদালতের পাশাপাশি ব্যাংক-বিমা ও নন ব্যাংকিং আর্থিক খাতে ঈদের ছুটি চলছে। তবে আজ বেশ কিছু এলাকায় ব্যাংক খোলা

2025-03-29T10:46:28+00:00
2025-03-29T10:48:40+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
জাতীয়
ছুটির দিনেও যেসব এলাকায় আজ ব্যাংক খোলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১০:৪৬ এএম  আপডেট: ২৯.০৩.২০২৫ ১০:৪৮ এএম  (ভিজিট : ২৭৮)
ছবি: সময়ের আলো
সরকারি অফিস আদালতের পাশাপাশি ব্যাংক-বিমা ও নন ব্যাংকিং আর্থিক খাতে ঈদের ছুটি চলছে। তবে আজ বেশ কিছু এলাকায় ব্যাংক খোলা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা আগেই দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকায় শনিবার (২৯ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলবে।

নির্দেশনায় বলা হয়, আসন্ন ঈদের আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান রপ্তানি বিল বিক্রয়ের এবং পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী-কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেনে সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ২৮ ও ২৯ মার্চ সরকারি ছুটির দিন সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি মোতাবেক ভাতাদি দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: