দেশে নদ-নদীর সংখ্যা ১২৯৪

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে নদ-নদীর সংখ্যা এক হাজার ২৯৪টি। সম্প্রতি পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত ‘বাংলাদেশের নদ-নদীর খসড়া তালিকা-২০২৫’ থেকে এ তথ্য জানা গেছে।বিভাগীয়

2025-04-02T16:43:09+00:00
2025-04-02T19:06:23+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
জাতীয়
দেশে নদ-নদীর সংখ্যা ১২৯৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৪:৪৩ পিএম  আপডেট: ০২.০৪.২০২৫ ৭:০৬ পিএম  (ভিজিট : ৮১৮)
ছোট ফেনী নদী। ছবি: সংগৃহীত
দেশে নদ-নদীর সংখ্যা এক হাজার ২৯৪টি। সম্প্রতি পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত ‘বাংলাদেশের নদ-নদীর খসড়া তালিকা-২০২৫’ থেকে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় কমিশনারদের কাছ থেকে পাওয়া এ খসড়া তালিকায় নদ-নদীর নাম, বিভাগের নাম, জেলার নাম, উপজেলার নাম, উৎস মুখ, পতন মুখ, দৈর্ঘ্য ও স্থানীয় নাম উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে পানি সম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের নদ-নদীর সংখ্যা নিরুপণের লক্ষ্যে সব বিভাগীয় কমিশনার থেকে প্রাপ্ত তালিকা পুনরায় যাচাইপূর্বক হালনাগাদকৃত নদ-নদীর খসড়া তালিকা www.mowr.gov.bd, www.bwdb.gov.bd. www.nrcc.gov.bd ও www.cegisbd.com ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ খসড়া তালিকায় কোনো সংযোজন, বিয়োজন বা সংশোধন থাকলে সে বিষয়ে মতামতসহ তথ্যাদি (যদি থাকে) আগামী ৭ এপ্রিলের মধ্যে [email protected] বা [email protected] বরাবর ই-মেইলে বা ডাকযোগে (পরিবীক্ষণ ও বাস্তবায়ন-১ শাখা, উন্নয়ন অনুবিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়) ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হয়। 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: