ইউনূস-মোদি বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ: পররাষ্ট্রসচিব

সময়ের আলো ডেস্ক

জাতীয়

পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন বলেছেন, বিমসটেক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের

2025-04-02T17:30:21+00:00
2025-04-02T17:33:20+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ইউনূস-মোদি বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ: পররাষ্ট্রসচিব
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৫:৩০ পিএম  আপডেট: ০২.০৪.২০২৫ ৫:৩৩ পিএম
ড. মুহাম্মদ ইউনূস (বাঁয়ে) ও নরেন্দ্র মোদি। ছবি: সময়ের আলো
পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন বলেছেন, বিমসটেক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের ব্যাপারে এখনো আমরা আশাবাদী। এ ব্যাপারে এখনো চেষ্টা চলছে।

বুধবার (২ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে বিমসটেক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে আজ। এতে অংশ নিয়েছে বঙ্গোপসাগর অঞ্চলের ৭টি দেশ। দেশগুলো হলোবাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

প্রথম দিন সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। সভা শুরুর আগে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়।

এতে বাংলাদেশের পক্ষে যোগ দেন পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ সম্মেলনে যোগ দেবেন।



  বিষয়:   ড. মুহাম্মদ ইউনূস  নরেন্দ্র মোদি  ব্যাঙ্কক  পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: