অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন বুধবার (২ এপ্রিল) দেশটির গভর্নর জেনারেল স্যাম মোস্টান এসির কাছে পরিচয়পত্র পেশ

2025-04-02T17:54:42+00:00
2025-04-02T17:54:42+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৫:৫৪ পিএম 
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন বুধবার (২ এপ্রিল) দেশটির গভর্নর জেনারেল স্যাম মোস্টান এসির কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

উল্লেখ্য যে অস্ট্রেলিয়াতে হাইকমিশনার নিযুক্ত হওয়ার আগে জেষ্ঠ্য কূটনীতিক এফ.এম. বোরহান উদ্দিন ফিলিপাইনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ.এম. বোরহান উদ্দিন, বুধবার অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল স্যাম মোস্টান এসি এর কাছে তার পরিচয়পত্র পেশ করেন। পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গর্ভনর জেনারেলের অফিসিয়াল সেক্রেটারী জনাব গেরাল্ড মার্টিন পি এস এম এবং অস্ট্রেলিয়ান পররাষ্ট্র্র মন্ত্রীর প্রতিনিধি মিজ ক্যাটরিনা কুপার, ডেপুটি সেক্রেটারি, হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ এবং অস্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। 

পরিচয়পত্র পেশ শেষে তারা সংক্ষিপ্ত একান্ত আলোচনায় মিলিত হন, যেখানে দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়াবলী আলোচিত হয়।

গভর্নর জেনারেল হাইকমিশনারকে অভিনন্দন জানান এবং তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। হাইকমিশনার গভর্নর জেনারেলকে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের জনগণের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। একইভাবে গভর্নর জেনারেল বাংলাদেশ রাষ্ট্র ও সরকার প্রধানকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। অস্ট্রেলিয়াতে হাইকমিশনার নিযুক্ত হওয়ার পূর্বে এফ.এম. বোরহান উদ্দিন ফিলিপাইনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: