সবার সমান লাভের জন্য কানেক্টিভিটি দিতে আগ্রহী ঢাকা

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

আমরা শুধু সবার সমান লাভের জন্য কানেক্টিভিটি দিতে আগ্রহী আছি, কেউ নিলে ভালো, না নিলে নেবেন না। রোহিঙ্গা সমস্যা ও

2025-04-02T19:03:54+00:00
2025-04-02T19:58:12+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
সবার সমান লাভের জন্য কানেক্টিভিটি দিতে আগ্রহী ঢাকা
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৭:০৩ পিএম  আপডেট: ০২.০৪.২০২৫ ৭:৫৮ পিএম
ব্রিফিং করছেন ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত
আমরা শুধু সবার সমান লাভের জন্য কানেক্টিভিটি দিতে আগ্রহী আছি, কেউ নিলে ভালো, না নিলে নেবেন না। রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত হাইরিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান আজ বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।

সম্প্রতি চীন সফরে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যা নিয়ে ভারতীয় গণমাধ্যমে ভুল তথ্য প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে হাইরিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেন, কানেক্টিভিটি এই অঞ্চলের সম্ভাবনার দুয়ার খুলে দেবে। বিশেষ করে যাদের জন্য সমুদ্রে অ্যাকসেস পাওয়া খুব কঠিন। আমরা কিন্তু কানেক্টিভিটি জোর করে চাপিয়ে দেবো না, সেটা করার মতো অবস্থাও আমাদের নেই। কেউ যদি নেয় খুব ভালো, না নিলে কী করব আমরা, কিছু করার নেই। অত্যন্ত সৎ উদ্দেশ্যপ্রণোদিত কথাই বলেছেন প্রধান উপদেষ্টা। এর ব্যাখ্যা যদি অন্যরকম দেওয়া হয়, আমরা সেই ব্যাখ্যা ঠেকাতে পারছি না। আমরা শুধু সবার সমান লাভের জন্য কানেক্টিভিটি দিতে আগ্রহী আছি, কেউ নিলে ভালো, না নিলে নেবেন না।

হাইরিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান আরও বলেন, প্রধান উপদেষ্টা সেভেন সিস্টার্স নিয়ে এই প্রথমবার কথা বলেননি। তিনি ২০১২ সালে একই ধরনের কথা বলেছিলেন। এর চাইতে একটু এগিয়ে গিয়ে ২০২৩ সালে জাপানের প্রধানমন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে বলেছিলেন, নর্থ ইস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ একটা ভ্যালু চেইনে আবদ্ধ করা এবং তিনি এ প্রসঙ্গে একটা একক অর্থনৈতিক অঞ্চলের কথাও বলেছিলেন, যেটাকে বিগ বে ইনেশিয়েটিভ বলে গণ্য করা হয়।


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: