বাংলাদেশকে এক বিলিয়ন ডলার ঋণ দেবে এনডিবি

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

আগামী এক বছরে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে এক বিলিয়ন ডলার ঋণ দেবে ব্রিকস জোট প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)। এর মধ্যে

2025-04-08T23:24:41+00:00
2025-04-08T23:26:33+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
অর্থনীতি
বাংলাদেশকে এক বিলিয়ন ডলার ঋণ দেবে এনডিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১১:২৪ পিএম  আপডেট: ০৮.০৪.২০২৫ ১১:২৬ পিএম
প্রেস ব্রিফিংয়ে কথা বলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ছবি: সংগৃহীত
আগামী এক বছরে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে এক বিলিয়ন ডলার ঋণ দেবে ব্রিকস জোট প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)। এর মধ্যে বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে সংস্থাটি।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগ সম্মেলন নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

আশিক মাহমুদ জানান, তারা বাংলাদেশ সম্পর্কে অনেক ইতিবাচক ধারণা প্রকাশ করেছে। সম্প্রতি ওয়াসার সঙ্গে তারা একটি প্রকল্প শুরু করেছে। তারা শুধু সরকারি খাত নয়, বেসরকারি খাতেও অর্থায়ন করতে চায়।

তিনি জানান, এখনই বিনিয়োগ আনা এই সামিটের লক্ষ্য নয়। নেটওয়ার্কিং করা এবারের সামিটের মূল লক্ষ্য। এখানে আমরা নেটওয়ার্কিংকে প্রাধান্য দিচ্ছি।

ইজ অব ডুয়িং বিজনেস প্রসঙ্গে তিনি বলেন, সহজে ব্যবসা করার বা ইজ অব ডুয়িং বিজনেস সূচক অনেক আগে করা হয়েছে। এখন আর এটা ফলো করা উচিত নয়। পৃথিবীর প্রায় সব মার্কেটেই সমস্যা আছে। প্রত্যেক দেশেরই কিছু সমস্যা রয়েছে। যেসব সমস্যা রয়েছে, আমরা সেগুলো সমাধানেরও চেষ্টা করছি। এই সমস্যাগুলো আমরা আগামী এক বা দুই বছরে সমাধান করার চেষ্টা করব।


বিডা চেয়ারম্যান বলেন, আমরা শুনেছি চীনা একটি কোম্পানি সাড়ে তিন বছর ধরে ঘুরছে। কিন্তু লাইসেন্স পাচ্ছে না। তবে সেই প্রতিষ্ঠানের নাম কিংবা কী কারণে পায়নি, তা আগামী এক সপ্তাহ পর বলতে পারব। তারা একটি বৃহৎ মেনুফ্যাকচেরার কোম্পানি।

সোমবার (৭ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিডার আয়োজনে শুরু হয়েছে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। আজ ছিল সম্মেলেনের দ্বিতীয় দিন। এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের বিনিয়োগকারী অংশ নিচ্ছে।


  বিষয়:   চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন  বিডা  এনডিবি 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: