মুজিববর্ষ পালন ও ম্যুরাল নির্মাণে রাষ্ট্রের অর্থ অপচয়, অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মুজিববর্ষ পালন ও শেখ মুজিবের ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণে রাষ্ট্রের অর্থ অপচয়ের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে করছে দুর্নীতি দমন

2025-04-09T18:23:30+00:00
2025-04-09T18:23:30+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
মুজিববর্ষ পালন ও ম্যুরাল নির্মাণে রাষ্ট্রের অর্থ অপচয়, অনুসন্ধানে দুদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৬:২৩ পিএম 
ছবি : সংগৃহীত
মুজিববর্ষ পালন ও শেখ মুজিবের ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণে রাষ্ট্রের অর্থ অপচয়ের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৯ এপ্রিল) দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনুসন্ধান প্রক্রিয়া ত্বরান্বিত করতে সাত সদস্যের একটি কমিটিও গঠন করেছে দুদক। গত জানুয়ারি মাসে এ বিষয়ে অনুসন্ধান শুরু হয়।

দুদকের উপ-পরিচালক কামরুজ্জামানের সই করা এক চিঠিতে বলা হয়, রাষ্ট্রীয় কোষাগার থেকে চার হাজার কোটি টাকা ব্যয়ে মুজিববর্ষ পালন এবং শেখ মুজিবুরের ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণের করে অর্থ অপচয় ও ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনার বিরুদ্ধে।

অনুসন্ধানের জন্য গঠিত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের আহ্বান জানিয়ে চিঠিতে বলা হয়, অনুসন্ধানকালে কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ করা বা কোনো সম্পদ ক্রোক করলে তা সংশ্লিষ্ট শাখাকে অবহিত করার অনুরোধ করা হল।


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: