বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার আভাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। তাই এর প্রভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও

2025-04-11T18:49:01+00:00
2025-04-11T18:49:01+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার আভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৬:৪৯ পিএম 
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। তাই এর প্রভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকার কারণে গরম ও  দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কম অনুভূত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১১ এপ্রিল) আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, শুক্রবার সকালে পশ্চিম-মধ্য সাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে পরবর্তী ১২ ঘণ্টায় মধ্য বঙ্গোপসাগরে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে সিরাজগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, চট্টগ্রাম ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আবার কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওইদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

একইসঙ্গে রোববার ও  সোমবার এবং মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম,  সিলেট, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরমধ্যে প্রথমদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দ্বিতীয় দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর তৃতীয় দিনে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: