বিসিকের ৭ দিনব্যাপী বৈশাখী মেলা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সাত দিনব্যাপী বিসিক বৈশাখী মেলা। সোমবার পহেলা বৈশাখ থেকে শুরু হয়ে এ

2025-04-12T18:02:06+00:00
2025-04-13T19:50:35+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
অর্থনীতি
বিসিকের ৭ দিনব্যাপী বৈশাখী মেলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৬:০২ পিএম  আপডেট: ১৩.০৪.২০২৫ ৭:৫০ পিএম
বিসিকের সংবাদ সম্মেলন। ছবি: সময়ের আলো।
বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সাত দিনব্যাপী বিসিক বৈশাখী মেলা। সোমবার পহেলা বৈশাখ থেকে শুরু হয়ে এ মেলা চলবে ৭ বৈশাখ পর্যন্ত।

বৈশাখী মেলা উপলক্ষে রোববার (১৩ এপ্রিল) বাংলা একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিসিক ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় স্টল থাকবে ৯৮ টি।

নারী ও নতুন উদ্যোক্তাদের প্রাধান্য দিয়ে মেলায় স্টল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান আয়োজকরা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলাটি।

আয়োজকরা আরও জানান, মেলায় বাংলা একাডেমির বইগুলো ৫০ থেকে ৭০ শতাংশ ছাড়ে পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে বিসিক চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, সোমবার সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান।

এ সময় আরও উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিসিক চেয়ারম্যান সাইফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে বিসিক চেয়ারম্যান আরও জানান, মেলায় যে ৯৮টি স্টল থাকবে তার মধ্যে জামদানি শাড়ির স্টল থাকবে পাঁচটি, নকশীকাঁথার দুটি, পাটজাত পণ্যের আটটি, জুয়েলারি সামগ্রীর সাতটি, চামড়াজাত পণ্যের চারটি, বাঁশজাত পণ্যের একটি, বস্ত্রজাত পণ্যের ৩১টি এবং খাদ্যজাত পণ্যের ২০টি স্টল থাকবে।


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: