সয়াবিন তেলের দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে বাড়ানো হয়েছে প্রতি লিটারে

2025-04-15T15:49:50+00:00
2025-04-15T16:10:44+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
অর্থনীতি
সয়াবিন তেলের দাম বাড়ল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৩:৪৯ পিএম  আপডেট: ১৫.০৪.২০২৫ ৪:১০ পিএম
সয়াবিন তেল। পুরোনো ছবি
দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে বাড়ানো হয়েছে প্রতি লিটারে ১৪ ও ১২ টাকা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
 
এছাড়া বাজারে পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ৯২২ টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৯ টাকা। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হবে বলে জানান তিনি।
 
স্থানীয় বাজার থেকে ভোজ্যতেলের জোগান বাড়াতে এরইমধ্যে দুইটি তেল কোম্পানি তেল উৎপাদন শুরু করেছে জানিয়ে তিনি বলেন, আরও ৬-৭টি তেল কোম্পানি তেল উৎপাদনের প্রক্রিয়ায় আসবে।


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: