চিত্রশিল্পী মানবেন্দ্রের বাড়িতে আগুন, যা বললেন ফারুকী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে হামলা মনে করিয়ে দিলো

2025-04-16T13:22:04+00:00
2025-04-16T13:24:02+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
চিত্রশিল্পী মানবেন্দ্রের বাড়িতে আগুন, যা বললেন ফারুকী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১:২২ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৫ ১:২৪ পিএম
ছবি: সময়ের আলো
চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে হামলা মনে করিয়ে দিলো জুলাই চলমান। কিন্তু ওরা জানে না বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে এগোচ্ছে। 

মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মানিকগঞ্জে মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয়। তার একটি ঘর পুড়ে গেছে। এ নিয়ে বুধবার (১৬ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। 

ফেসবুকে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা হয়েছে। তিনি পুলিশের আইজিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।’


তিনি লেখেন, ‘গত কয়েক দিন জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উসকনি দিচ্ছিল, তাদের ভাষ্যে, হাসিনার এফিজি বানানোর অপরাধে! এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।’

উপদেষ্টা ফারুকী লেখেন, ‘পাহাড় থেকে সমতল জুড়ে বাংলাদেশ মাত্রই এক অভুতপূর্ব মৈত্রীর উৎসব শেষ করল। এক অন্য রকম আবেশ সবার মনে। আর এই সময়ই ওরা আক্রমণ করে। এটা মনে করিয়ে দিল জুলাই চলমান। কিন্তু ওরা জানে না বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে আগাচ্ছে, বাংলাদেশের জনগণের ঐক্যের সামনে এরা তুচ্ছ।’




  বিষয়:   মোস্তফা সরয়ার ফারুকী  মানবেন্দ্র ঘোষ  আগুন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: