দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানী ঢাকাসহ সারাদেশের ৩৫টি সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের গণসংযোগ বিভাগের

2025-04-16T15:05:04+00:00
2025-04-16T15:49:26+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩:০৫ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৫ ৩:৪৯ পিএম
দুর্নীতি দমন কমিশন। ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকাসহ সারাদেশের ৩৫টি সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ।

তিনি বলেন, সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি, নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের হয়রানি এবং ঘুষ দাবিসহ নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে।

অভিযানের কার্যালয়গুলো হলো, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, বরিশাল সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়, বগুড়ার কাহালু উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, কক্সবাজারের উখিয়া উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, চট্টগ্রাম জেলা রেজিস্ট্রারের কার্যালয়, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, ঢাকার আশুলিয়া সাব-রেজিস্ট্রারের কার্যালয়, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, গাজীপুর সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, যশোর সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, ঝিনাইদহ সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, খুলনা জেলা রেজিস্ট্রারের কার্যালয় ও খুলনা সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয় ও কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়।

কুড়িগ্রাম জেলার বিভিন্ন সাব-রেজিস্ট্রারের কার্যালয়, কুষ্টিয়া সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, শরীয়তপুর সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, ময়মনসিংহর গৌরীপুর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, নারায়ণগঞ্জ সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, নোয়াখালী সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, নওগাঁ সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, পাবনা সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, পটুয়াখালীর বাউফল উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, ঝালকাঠির রাজাপুর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, সিলেটের গোয়াইনঘাট উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, ঠাকুরগাঁওর বালিয়াডাঙ্গী উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, জামালপুরের সরিষাবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয় ও মিরপুর সাব-রেজিস্ট্রারের কার্যালয়, ঢাকা।


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: