জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়।
এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছেন।
বাকি সদস্যরা হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও জামির উদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও কেন্দ্রীয় সদস্য সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক হয়।
ওই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেন। বাকি সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল মাহমুদ টুকু।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের কাজ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন।
এর আগে ঐকমত্য কমিশন ছয়টি সংস্কার কমিশনের ১৬৬টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনার বিষয়ে ৩৯টি রাজনৈতিক দল ও জোটের মতামত জানতে একটি ‘স্প্রেডশিট’ (টেবিল আকারে) পাঠিয়েছিল।