বাংলাদেশের সঙ্গে ‘ফলপ্রসু’ আলোচনা হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচজানিয়েছেন,বাংলাদেশের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে।বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা

2025-04-17T17:08:38+00:00
2025-04-17T17:39:31+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
বাংলাদেশের সঙ্গে ‘ফলপ্রসু’ আলোচনা হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্র সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৫:০৮ পিএম  আপডেট: ১৭.০৪.২০২৫ ৫:৩৯ পিএম
পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। ছবি: সংগৃহীত
পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানিয়েছেন। 

এদিন বেলা পৌনে ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি শুরু হয়। বৈঠকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশের ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ নিজ নিজ দেশের নেতৃত্ব দেন।

এর আগে বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় এসে পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

 
এদিকে দীর্ঘ সময় পর দুই দেশের মধ্যে এমন আলোচনাকে ইতিবাচক অবস্থান থেকে দেখছেন জানিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ইসলামাবাদের সঙ্গে ঢাকার বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে দুই দেশকেই মনোযোগী হতে হবে। এছাড়া আলোচনায় একাত্তরের অমীমাংসিত বিষয়গুলোও আসতে পারে।

‎আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব এনাম বলেন, পাকিস্তান পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর দেশের জন্য ইতিবাচক। অর্থনীতিকে যেহেতু আমরা গতিশীল করতে চাচ্ছি, তাই এই আলোচনা গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধসহ তাদের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো নিয়েও কথা বলা দরকার।


তিনি বলেন, সরাসরি ফ্লাইট পরিচালনার বিষয়েও আলোচনা হতে পারে। এতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। পাশাপাশি আমদানি-রফতানি নিয়েও আলোচনা করতে হবে। বাংলাদেশি পণ্যের চাহিদা আছে পাকিস্তানে।

সর্বশেষ ২০১০ সালের নভেম্বরে ইসলামাবাদে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।


  বিষয়:   বাংলাদেশ  পাকিস্তান  পররাষ্ট্র সচিব আমনা বালুচ  আলোচনা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: