‘র’-এর প্রেসক্রিপশনে বাংলাদেশে রাজনীতি চলবে না : হাসনাত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রতিবেশী দেশ ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক

2025-04-18T06:10:57+00:00
2025-04-18T09:12:58+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
‘র’-এর প্রেসক্রিপশনে বাংলাদেশে রাজনীতি চলবে না : হাসনাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৬:১০ এএম  আপডেট: ১৮.০৪.২০২৫ ৯:১২ এএম
ছবি: সংগৃহীত
প্রতিবেশী দেশ ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত লিখেছেন, ‘RAW-এর স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না।’

এই পোস্টটি ফেসবুকে দেওয়ার পর পর তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। শেয়ার লাইক, কমেন্টের ঝড় তোলেন নেটিজেনরা। অনেকে এই পোস্টে বিরূপ মন্তব্য করেন, পাশাপাশি অনেকেই হাসনাতের পক্ষ নিয়ে তাদের বক্তব্য কমেন্টে শেয়ার করছেন।

এর আগে গত ১৫ এপ্রিল আওয়ামী লীগকে নিয়ে একটি পোস্ট দেন তিনি। সেই পোস্টের পর দেশের রাজনীতিতে তা আলোচনার ঝড় তোলে।

ওই পোস্টে হাসনাত লিখেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচার-বহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি-অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচার-বহির্ভূত আচরণ। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান।


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: