আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আবাসিক এলাকায় নতুন গ্যাস সংযোগের বিষয় নিয়ে এক সতর্কবার্তা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।শনিবার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংস্থাটির

2025-04-19T23:30:06+00:00
2025-04-19T23:30:06+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১১:৩০ পিএম 
আবাসিকে নতুন গ্যাস সংযোগ দেয়া বন্ধ রয়েছে। ছবি: সংগৃহীত
আবাসিক এলাকায় নতুন গ্যাস সংযোগের বিষয় নিয়ে এক সতর্কবার্তা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংস্থাটির পেজে এক বার্তার মাধ্যমে সতর্ক করেছে কর্তৃপক্ষ।


পোস্টে তিতাস বলেছে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক আবাসিক বা বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ বা লোড বৃদ্ধি বন্ধ রয়েছে। সম্প্রতি কিছু প্রতারক চক্র আবাসিক নতুন গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।

তিতাস কর্তৃপক্ষ আরও জানায়, প্রতারক চক্র থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হলো। প্রয়োজনে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট দফতরের প্রধানের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।


  বিষয়:   তিতাস গ্যাস  তিতাস  প্রতারণা  অপপ্রচার  সতর্কবার্তা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: