‘পলাতক সব এমপি-মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পলাতক সব এমপি মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যারা

2025-04-21T15:59:09+00:00
2025-04-21T15:59:09+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
জাতীয়
‘পলাতক সব এমপি-মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৩:৫৯ পিএম 
ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত
পলাতক সব এমপি মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যারা হত্যা ও দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন, তাদের সবাইকে ফেরত চাইবে সরকার।

সোমবার (২১ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, কাতারের সঙ্গে পারস্পারিক সম্পর্ক আরও উচ্চতায় নিতে, কাতারে শ্রম বাজার আরও সম্প্রসারণ ও জ্বালানি বিষয়ে সহযোগিতামূলক অনেকগুলো মিটিং হবে।


তিনি বলেন, কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টার ও কাতারের আমীর শেখ তামীমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৈঠকে ভিসা সহজীকরণ ও জ্বলানি নিয়ে আলোচনা হবে।

শফিকুল আলম আরও বলেন, কাতারে আল-জাজিরার হেড অফিসে সাক্ষাৎকার দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কাতারে রোহিঙ্গা নিয়ে একটা আড়াই ঘণ্টার সেশন হবে, সেখানে অংশও নেবেন তিনি। সেখান থেকে আরও কিছুটা অগ্রগতি হবে রোহিঙ্গা সংকট সমাধানের।



  বিষয়:   প্রধান উপদেষ্টা  প্রেস সচিব শফিকুল আলম  এমপি-মন্ত্রী  কাতার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: