১ মে থেকে পোল্ট্রি খামার বন্ধের কর্মসূচি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

আগামী ১ মে থেকে পোল্ট্রি খামার বন্ধের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন। সংগঠটির তরফ থেকে পূর্ব ঘোষিত ১০

2025-04-21T19:59:08+00:00
2025-04-21T21:07:53+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
অর্থনীতি
১ মে থেকে পোল্ট্রি খামার বন্ধের কর্মসূচি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭:৫৯ পিএম  আপডেট: ২১.০৪.২০২৫ ৯:০৭ পিএম  (ভিজিট : ৩২৪)
১ মে থেকে পোল্ট্রি খামার বন্ধের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। ছবি: সংগৃহীত
আগামী ১ মে থেকে পোল্ট্রি খামার বন্ধের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন। সংগঠটির তরফ থেকে পূর্ব ঘোষিত ১০ দফা দাবি পূরণে সরকার বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ায় কারখানা বন্ধের কর্মসূচি প্রত্যাহার করে নেন সংগঠটির নেতারা। 

সোমবার (২১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার। 

তিনি জানান, বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেসব দাবি তুলে ধরা হয়ছিল তার প্রেক্ষিতে সরকার বেশ কিছু সময়োপযোগী সিদ্ধান্ত নেয়। সরকারের প্রতি আস্থা রেখে এবং জনগণের স্বার্থে, বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন ঘোষিত আগামী ১ মে থেকে খামার বন্ধের কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহকে আন্তরিক ধন্যবাদ জানাই-প্রান্তিক খামারিদের পাশে দাঁড়ানোর জন্য।


সারাদেশের খামারিদের উদ্দেশে সুমন হাওলাদার বলেন, বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে বিশ্বাস করে-দেশের খামারিরাই পোলট্রি খাতের প্রাণ। তাদের শ্রম ও নিষ্ঠার ওপরই দাঁড়িয়ে আছে এই শিল্প। তাই আমরা আহ্বান জানাচ্ছি-আগামী ১ মে থেকে সব খামার পুরোদমে চালু রাখুন এবং সরকারের সব নিয়মকানুন মেনে বৈধভাবে খামার পরিচালনা করুন। আপনারা ট্রেড লাইসেন্স গ্রহণ করুন, প্রাণিসম্পদ অধিদফতরের নিবন্ধন সম্পন্ন করুন এবং প্রশিক্ষণে অংশ নিন। সরকার ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছে-যারা নিয়ম মেনে খামার চালাবেন, তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে।

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রাণিসম্পদ অধিদফতরে খামারিদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অধিদফতরের মহাপরিচালক, পরিচালক প্রশাসন, পরিচালক উৎপাদন, পরিচালক খামারসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


সভায় প্রাণী সম্পদ অধিদফতরের মহাপরিচালক খামারিদের ১০ দফা দাবি ও বাস্তব সমস্যা শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের আশ্বাস দেন। বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি লিখিত দাবি তিনি গ্রহণ করেন। 

তিনি আশ্বাস দেন, পোল্ট্রি খাদ্যের মূল্য সহনীয় পর্যায়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং সরকার নির্ধারিত ডিম-মাংসের ন্যায্য মূল্য বাস্তবায়নে বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই প্রাণিসম্পদ অধিদফতরের নির্দেশনায় পোলট্রি খাদ্যের দাম কেজিপ্রতি ১ থেকে ১.৫০ টাকা পর্যন্ত কমেছে। ফিড, বাচ্চা এবং ওষুধের মূল্য নির্ধারণে তদন্ত চলছে, ভবিষ্যতে আরও কমতে পারে।



Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: