কুয়েট ইস্যুতে শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বললেন মাহফুজ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

কুয়েটের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।মঙ্গলবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগ

2025-04-22T18:38:15+00:00
2025-04-22T18:59:02+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
কুয়েট ইস্যুতে শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বললেন মাহফুজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৬:৩৮ পিএম  আপডেট: ২২.০৪.২০২৫ ৬:৫৯ পিএম
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। ফাইল ছবি
কুয়েটের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। 

মঙ্গলবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন উপদেষ্টা। 

তিনি বলেন, ‘কুয়েটের শিক্ষার্থী আন্দোলন ইস্যুতে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সাথে কথা হয়েছে। উনি ইতোমধ্যে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। আগামীকাল ইউজিসি থেকে একটি প্রতিনিধিদল সরেজমিন পরিস্থিতি পর্যালোচনা করতে কুয়েটে যাবেন। তারপর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি (শিক্ষা উপদেষ্টা) জানিয়েছেন।’

প্রসঙ্গত, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের এক দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন  আন্দোলনরত শিক্ষার্থীরা। গত ২১ এপ্রিল বিকেল ৪টা থেকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার চত্বরে তারা অনশনে বসেন।

বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে বেলা ৩টা থেকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আমরণ অনশন শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী তাদের এ দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন।

  বিষয়:   কুয়েট  তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম  মাহফুজ আলম  শিক্ষা উপদেষ্টা  উপাচার্য 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: