বাংলাদেশকে আরও এলএনজি দেবে কাতার

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাতার সফরে এলএনজি ইস্যুতে সদ্য মেয়াদ শেষ হওয়া একটি সমাঝোতা স্মারক (এমওইউ) নবায়ন

2025-04-23T00:02:31+00:00
2025-04-23T00:11:04+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
জাতীয়
বাংলাদেশকে আরও এলএনজি দেবে কাতার
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১২:০২ এএম  আপডেট: ২৩.০৪.২০২৫ ১২:১১ এএম
কাতারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সময়ের আলো
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাতার সফরে এলএনজি ইস্যুতে সদ্য মেয়াদ শেষ হওয়া একটি সমাঝোতা স্মারক (এমওইউ) নবায়ন করতে সম্মত হয়েছে কাতার। 

মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন সিরিদা আল খাবি প্রধান উপদেষ্টার সঙ্গে দোহায় এক সাক্ষাতে এই সম্মতি প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানিয়েছে, কাতারের প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় বলেছেন কাতার অব্যাহতভাবে বাংলাদেশকে সহযোগিতা করে যাবে। এই বিষয়ে সমঝোতা নবায়নের বিষয়টি আমরা উপযুক্ত সময়ের মধ্যেই সেরে ফেলব।


এর আগে ২০১৭ সালে বাংলাদেশ কাতারের সঙ্গে এলএনজি টার্মিনাল ইস্যুতে একটি সমঝোতা স্মারক সই করেছিল। ওই সমঝোতা অনুযায়ী ১৫ বছরের জন্য বাংলাদেশ কাতার থেকে গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট (জি টু জি) পর্যায়ে ১.৫ থেকে ২.৫ মিলিয়ন টন এলএনজি (এমটিপিএ) আমদানির সম্মতি পেয়েছিল। এই সমঝোতার আওতায় চার কার্গো এলএনজি কাতার থেকে আমদানি করা হয়।

এরপর ২০২৩ সালে দুই পক্ষের মধ্যে এই সমাঝোতা আবারো সই হয়, যেখানে বাংলাদেশকে আগামী ১৫ বছরের জন্য আরো অতিরিক্ত ১.৫ মিলিয়ন টন এলএনজি আনার অনুমতি দেওয়া হয়, যা ২০২৬ সাল থেকে কার্যকর হওয়ার কথা। এর মধ্যে এই ইস্যুতে গত জানুয়ারিতে একটি সমঝোতার মেয়াদ হলে কাতার তা নবায়নের জন্য তাগিদ দিতে থাকে। 

সাক্ষাতে কাতারের প্রতিমন্ত্রীকে প্রধান উপদেষ্টা বলেন, জ্বালানি ইস্যুতে আমরা কাতারের সহযোগিতা চাই। আমরা আমাদের জ্বালানি ইস্যুর পরিকল্পনাগুলো বাস্তবায়নে কাতারের সহযোগিতা চাই। 

জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান বলেন, বাংলাদেশ ভূমিভিত্তিক একটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করেছে, যেখানে পাইপ লাইনের সংযোগ থাকবে এবং সরবরাহ ব্যবস্থাও থাকবে, যা আর-এলএনজি হয়ে বিভিন্ন কন্সট্রাকশন কর্মকাণ্ডে যাবে। এটি মূলত মাতারবাড়ি থেকে কক্সবাজার প্রকল্পের আওতায় জ্বালানি অবকাঠামো আপগ্রেড করার একটি প্রকল্প।


তিনি আরও বলেন, এলএনজি ইস্যুতে কাতারের সম্মতি প্রকাশ করায় এখন থেকে প্রতিবছর কাতার থেকে বাংলাদেশে এলএনজির কার্গো আনার পরিমাণ বৃদ্ধি পাবে। প্রতি বছর বাংলাদেশ ১১৫ টি এলএনজি কার্গো আনার সক্ষমতা আছে।

সাক্ষাতে কাতার প্রতিমন্ত্রী জানান, তারা বাংলাদেশে ইউরিয়া সার সরবরাহও বাড়ানোর পরিকল্পনা করছে।

এসময় আরও উপস্থিত ছিলেন- পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক সচিব লামিয়া মোর্শেদ এবং জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসটিও



  বিষয়:   প্রধান উপদেষ্টা  মুহাম্মদ ইউনূস  কাতার  এলএনজি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: