পিসিএর সদস্য হলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আন্তর্জাতিক সংস্থা পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশনের (পিসিএ) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।শুক্রবার (২৫ এপ্রিল)

2025-04-26T03:37:35+00:00
2025-04-26T03:37:35+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
পিসিএর সদস্য হলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৩:৩৭ এএম 
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক সংস্থা পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশনের (পিসিএ) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।

শুক্রবার (২৫ এপ্রিল) গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির জনসংযোগ কর্মকর্তা কে এম খালিদ বিন জামানের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সংস্থাটির সেক্রেটারি জেনারেল মার্সিন চেপেলাক তার এ নিয়োগে এক অভিনন্দন বার্তা পাঠান।

মইনুল ইসলাম চৌধুরী বর্তমানে আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদায় গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি এবং বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় রিভিউ কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: